পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে আদিবাসীদের উন্নয়নে কাজ করবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা - The News Lion

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে আদিবাসীদের উন্নয়নে কাজ করবে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা




দি নিউজ লায়ন ;  বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলতে এবং তাঁদের অভাব অভিযোগ শুনতে রবিবার  পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় আসেন ঝাড়খণ্ড এর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী অর্জুন মুন্ডা। তিনি এদিন চাঁদড়া হাইস্কুলে বৈঠক করেন। তিনি আদিবাসী প্রতিনিধি দের সঙ্গে কথা বলেন। 


তিনি জানান , পশ্চিমবঙ্গে আদিবাসীদের কোনো উন্নয়ন করেনি  সরকার। একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের প্রকৃত উন্নয়ন সম্ভব। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আরও বলেন যে আদিবাসীরা এখনো অবহেলিত বঞ্চিত। জঙ্গলমহলের আদিবাসী সমাজের মানুষেরা এখনো উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন ।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি থেকে তারা বঞ্চিত। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি কে তাদের প্রকল্প বলে চালিয়ে দিচ্ছে। 


তিনি বলেনপ্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই প্রকল্পগুলিকে বাস্তবে রূপায়ন করেননি। তিনি বলেন আগামী দিনে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আদিবাসীদের উন্নয়নে কাজ হবে ।আদিবাসীদের বঞ্চিত থাকতে হবে না। তিনি আদিবাসী মানুষদের বিজেপির পাশে থাকার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। 


এই সরকারের বিরুদ্ধে সকলকে লড়াই করতে হবে ।তিনি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মানুষের কাছে। সেই সঙ্গে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার আদিবাসীদের উন্নয়নে কি কি প্রকল্প চালু করেছে তাও বিস্তারিতভাবে আদিবাসী মানুষদের জানান।ওই অনুষ্ঠানে  কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা সহ উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাস সহ বিজেপি দলের অন্যান্য নেতারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.